মেরিট মডেল স্কুল, কুষ্টিয়া

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও যশোর শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত (প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি)
শিক্ষাই জাতির মেরুদন্ড। সভ্যতা ও উন্নয়নের এ যুগে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে জ্ঞান-গরীমা, প্রতিষ্ঠা, মর্যাদা ও উন্নয়নের সর্বোচ্চ উৎকর্ষতার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। একাডেমিক শিক্ষার সিলেবাস ভিত্তিক লেখাপড়ার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস ঐতিহ্য, শিল্প-সাহিত্য, সভ্যতা-সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে অধ্যয়ন ও জ্ঞান লাভ করা আবশ্যক।
একাডেমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবকবৃন্দকে তাই গৃহশিক্ষকের উপর নির্ভর করতে হচ্ছে। এটি অত্যন্ত ব্যায়বহুল। আবার একজন গৃহশিক্ষক গণিত, ইংরেজি সহ সকল বিষয়ে সমান পারদর্শি নন। অন্যদিকে প্রতিটি বিষয় ব্যাচে পড়ানো সময় ও ব্যয় সাপেক্ষ এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনার পাশে রয়েছে মেরিট একাডেমি, কুষ্টিয়া।
আপনার সন্তানের মেধা ও জ্ঞানের সুষম বিকাশের জন্য মেরিট একাডেমিতে প্রতিটি বিষয়ের জন্য মেধাবী, আদর্শবান ও নতুন কারিকুলামে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। আপনার সন্তানের মেধার সর্বোচ্চ বিকাশ, আধুনিক ও যুগপোযোগী শিক্ষাদানের পাশাপাশি আদর্শ ও চরিত্রবান রূপে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আল্লাহ আমাদের সহায় হোন।